ফুলবাড়ী সীমান্তে ফেনসিডিল জব্দ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৮

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী সীমান্তে বালারহাট বিওপির সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০১ বোতল ফেনসিডিল ও দুইটি পুরাতন বাইসাইকেল জব্দ করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক ৯৩১/৬ এর কাছ থেকে ফেনসিডিলগুলো জব্দ করে বালারহাট বিওপিতে নিয়ে আসা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।