আদমদীঘিতে ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৩০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল নুর নামের এক মাদক ব্যবসায়ীকে সোমবার পুলিশ গ্রেফতার করেছে।

এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।

আব্দুল নুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহপুর সারবুরুজ উত্তরপাড়ার নুরুল ইসলামের ছেলে। উপজেলার পূর্বাশা সিনেমা হলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।