পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯

পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর পাহাড়ি অঞ্চলে শনিবার একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আহোরণ করা ৪ জনই নিহত হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়। খবর রয়টার্সের।  

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘আরটিপি’ এবং ‘ডেইলি কোরিও দে মানহা’ খবরে জানায়,  হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে,  এতে দুইজন পাইলট, একজন নার্স এবং একজন চিকিৎসক নিহত হয়েছে।  

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ  উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত  বিধ্বস্ত হেলিকপ্টারটির কিছু পাওয়া যায় নি। 

আরো পড়ুন: মার্কিন বিমান হামলায় নিহত ২০ আফগান নারী-শিশু 

শনিবার দেশটি স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে বলে খবরে বলা হয়েছে। এটি উদ্ধারকাজে কমপক্ষে ২০০ জন উদ্ধার কর্মী কাজ করছেন। 

ইত্তেফাক/এসআর