ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট দালাল চক্রের ১২ সদস্যের জেল-জরিমানা

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৩০

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও পাসপোর্ট তৈরির সরঞ্জামাদিসহ দালাল চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী এ সাজা দেন।