রাউজানে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:২৮

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। এ সময় মোহাম্মদ আলমগীর ওরফে আলমকে (৪১) গ্রেফতার করা হয়।

রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ দৈনিক ইত্তেফাককে জানান, গত ১৯ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে রাউজান থানাধীন ৭ নম্বর রাউজান ইউনিয়নের পূর্ব রাউজানের রাবার বাগানসংলগ্ন ঘোড়া সামছু টিলায় অভিযান চালিয়ে আলমকে গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় ১০টি বন্দুক, গ্যাস গান সদৃশ একটি অস্ত্র, পাইপগান ছয়টি, পুরাতন ম্যাগজিন একটি, কার্তুজ সাতটি, একনালা বন্দুক তিনটি, কাঠের বাঁট ২৭টি, অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার সেকেন্ড অফিসার এসআই নুরুন নবী।