অনলাইনে খাবার বিক্রেতাদের মিলনমেলা কাল

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৪৫

ঘরে তৈরি খাবার অনলাইনের মাধ্যমে বিক্রয়ের ব্যবসায় জড়িত, এমন ১৫ জন উদ্যোক্তা নিয়ে পপ অব কালার আয়োজন করতে যাচ্ছে  রাঁধুনী প্রেজেন্টস ‘শেফ’স বিয়ন্ড হোম’। ধানমন্ডির মাইডাস সেন্টারে ২২ থেকে ২৩ নভেম্বর দুই দিন এই ইভেন্ট চলবে। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। পেশাদার শেফ না হলেও, নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ব্যবসাগুলোর খবর ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ইভেন্টে অংশ নিচ্ছে—ফ্লেভারিনো বাই স্যাম, কুক আপ্স, মলি’স ফ্যামিলি কিচেন, ডলি’স এ্যাটেলেয়ার, চাচি’স চক, ফুড ফ্রলিক ও কুক অফ প্রভৃতি।