ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রায়পুরের রাকিব হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
রাকিব হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী ৬নং ওয়ার্ড মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও বেপারী বাড়ির আক্তার হোসেনের একমাত্র ছেলে।
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিষয়ের পরীক্ষা স্থগিত
স্থানীয়রা জানায়, রাকিব গত ১৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৫দিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করে রাকিব। তার মৃত্যুর খবর শুনে সহপাঠীসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা কান্না ভেঙেপড়ে।
স্কুলের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, রাকিব মেধাবী ছাত্র ছিল। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, নিয়মিত শৃঙ্খলার সাথে ক্লাস করত। তার মৃত্যুতে আমরা শোকাহত। রাকিবের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ইত্তেফাক/এমআরএম
