হেমন্তকাল

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৫০

হাফেজ আহমেদ

 

হেমন্তের এই নবান্নতে মন্ত্র পড়ে কে সে?

পিঠাপুলির দেশে

সোনার ফসল মাথায় নিয়ে কে যায় হেসে হেসে?

 

এই ফসলে নতুন শাড়ি স্বপ্ন দেখে বধূ

গিন্নি রাঁধে কদু

বিন্নি ধানের ফিন্নি খেতে লাগে কী যে মধু!

 

সোনা রোদের আগমনে নীল কুয়াশার ছুটি

বকের ঠোঁটে পুঁটি

লাউ-ধুন্দল ঝুলছে মাচায় খেতে মটরশুঁটি।

 

হিম বাতাসে ঝিম ধরেছে শিরশিরিয়ে শিরায়

বাত এসেছে গিরায়

দিনে দিনে বাড়ছে যে শীত কে তারে আর ফিরায়।