লিওনাইন চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:১৮

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতা এবং দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ দাবা লিগে লিওনাইন চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন  হয়েছে। পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক প্রধান ইকবাল বিন আনোয়ার। উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যাহ ও  সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।