ইতালিতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:২০

ইতালির সিসিলিতে একটি আতশবাজির কারখানায় বুধবার বিস্ফোরণে পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। কারখানাটি পারিবারিকভাবে পরিচালিত হতো।

সিসিলির মাসিনা অঞ্চলের বার্সেলনা পোজো ডি গোটোয় এ বিস্ফোরণে তাত্ক্ষণিকভাবে দুই কর্মী ও কোস্টা কোম্পানির মালিকের স্ত্রী (৭১) মারা যান। পুলিশ জানায়, মালিকের ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল।

বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ায় হাসপাতালে নেওয়া চার জনের এক জন ছিলেন তিনি। আহত এক জন পরে হাসপাতালে মারা যায়। পুলিশ কমান্ডার জিয়ানকারমিন কারুসন বলেন, ‘সেখানে দুটি বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’ তিনি আরো জানান, ওয়েল্ডিং সরঞ্জামাদি থেকে এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের সময় কারখানার ভিতরে থাকা এক কর্মীকে জীবিতাস্থায় উদ্ধার করা হয়েছে। সেখানে উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে।