গতকাল রামপুরা বনশ্রীর রায়া পার্টি সেন্টারে আমিন মোহাম্মদ গ্রুপের রামপুরা বনশ্রী রোডের সঙ্গে অবস্থিত অত্যাধুনিক আবাসিক প্রকল্প গ্রীন বনশ্রী প্রকল্পের উইন্টার ফেয়ারের উদ্বোধন করেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক প্রকৌশলী আমিনুল করিম সিদ্দিকী। এ মেলা চলবে ৩০ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ঈদগাহ শাখা কক্সবাজারের ঈদগাহে গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী
০০০
ঢাকার শ্যামপুরে বিসিআইসির নিজস্ব জায়গায় অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের গুদাম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বিসিআইসির প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বিসিআইসির পক্ষে প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন এম মাহবুবুর রহমান চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ৪৯ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ৫৪টি গুদাম নির্মাণ করা হবে। অনুষ্ঠানে বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুমসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১১২তম শাখা গতকাল মুন্সিপাড়া, দিনাজপুর সদরে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স সভাপতি সুজা-উর-রউফ চৌধুরী, চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
