দ্বিগুণ দামে লবণ বিক্রি

পাঁচ ব্যবসায়ীকে জরিমানা আটক চার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৩৯

গৌরনদীতে দ্বিগুণ দামে লবণ বিক্রির অভিযোগে বুধবার পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ঐ পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ত্রিশালে বুধবার অভিযান চালিয়ে কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে একটি বাড়িতে অবৈধভাবে মজুত করা ৭ হাজার কেজি লবণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ঐ লবণ জব্দ ও চার জনকে আটক করা হয়।