রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৪০

কুড়িগ্রাম জেলাধীন  রৌমারী উপজেলায় কোরিয়া সরকারের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য প্যাকেজ বিতরণ, ঘর, টয়লেট নির্মাণ ও টিউবওয়েল স্থাপনে কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোরিয়ান সরকারের সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) অর্থায়নে কপিওন ও হোপ বাংলাদেশের ব্যবস্থাপনায় স্থানীয় সংস্থা সিএসডিকের সহায়তায় রৌমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র ৪৪০টি পরিবারের মধ্যে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, গুঁড়াদুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪৫টি মেঝে পাকা টিনসেট ঘর, ৩০টি টয়লেট ও ১৫টি টিউবওয়েল ৯০টি পরিবারকে প্রদান করা হয়।