রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন বস্তির ছয়টি কাঁচাঘর ও দোকান আগুনে পুড়ে গেছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুল সওদাগরের ভাড়া বাসার রান্নার চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
