গ্রিনলাইন পরিবহনের বাসে অর্ধকোটি টাকার ইয়াবা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২২:২৭

চট্টগ্রামে গ্রিনলাইন পরিবহনের একটি বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় বাসের চালক মো. মোফাজ্জল হক ও হেলপার মো. হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। 

র‌্যাব জানায়, যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। গোপনে খবর পেয়ে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডে বাসটি থামিয়ে তল্লাশি কর হয়। এ সময় বাসে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার দাম প্রায় ৪৯ লাখ টাকা। এ ঘটনায় নগরীর খুলশী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহী অঞ্চলে আগ্নেয়াস্ত্র ও মাদকের ছড়াছড়ি

আটক ব্যক্তিরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবার চালান দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতো। 

ইত্তেফাক/এসি