একাত্তরের ইতিহাসের খোঁজে...

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

মুক্তিযুদ্ধের বই

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্য ইতিহাস নিয়ে রচিত হয়েছে অগণিত বই। এসব বইয়ে মুক্তিযুদ্ধ উপস্থাপিত হয়েছে নানাভাবে।

 

n   অসমাপ্ত আত্মজীবনী

     বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

n   একাত্তরের দিনগুলি

     জাহানারা ইমাম

n   একাত্তরের ডায়রী

     সুফিয়া কামাল

n   উত্তরকাল

     আমজাদ হোসেন

n   প্রতিমা

     তৌফিক আকন্দ

n   মা

     আনিসুল হক

n   রাইফেল, রোটি, আওরাত

     আনোয়ার পাশা

n   রিভার অব ব্লাড

     সেলিনা হোসেন

n   আমি বীরঙ্গনা বলছি

     নীলিমা ইব্রাহীম

n   আমার বন্ধু রাশেদ

     মুহম্মদ জাফর ইকবাল

n   তালাশ

     শাহীন আখতার

n   চিলেকোঠার সেপাই

     আখতারুজ্জামান ইলিয়াস

n   সোনাঝরা দিন

     তাহমিমা আনাম

n   জোছনা ও জননীর গল্প

     হুমায়ূন আহমেদ

n   জাহান্নাম হইতে বিদায়

     শওকত ওসমান

n   অলাতচক্র

     আহমদ ছফা

n   ১৯৭১

     হুমায়ূন আহমেদ

n   অনীল বাগচীর একদিন

     হুমায়ূন আহমেদ

n   আগুনের পরশমণি

     হুমায়ূন আহমেদ

n   নেকড়ে অরণ্য

     শওকত ওসমান

n   একাত্তরের যীশু

     শাহরিয়ার কবির

n   আকাশ বাড়িয়ে দাও

     মুহম্মদ জাফর ইকবাল

n   বীর প্রতীকের খোঁজে

     আনিসুল হক

n   একাত্তর উপাখ্যান

     সাইদ হাসান দারা

n   ক্যাম্প

     মুহম্মদ জাফর ইকবাল

n   নিষিদ্ধ লোবান

     সৈয়দ শামসুল হক

n   হাঙর নদী গ্রেনেড

     সেলিনা হোসেন

n   বিশ্বাসঘাতকগণ

     আফসান চৌধুরী

n   জননী সাহসিনী ১৯৭১

     আনিসুল হক

n   একাত্তর :করতলে ছিন্ন মাথা

     হাসান আজিজুলহক

n   গেরিলা যুদ্ধ থেকে সম্মুখ যুদ্ধে

     মাহবুব আলম

n   ১৯৭১ :ভয়াবহ অভিজ্ঞতা

     সম্পাদনা :রশীদ হায়দার

n   আমার একাত্তর

     আনিসুজ্জামান

n   মূলধারা ৭১

     মঈদুল হাসান

n   মুক্তিযুদ্ধে নারী

     মালেকা বেগম

 

মুক্তিযুদ্ধের

অ্যাপ ও

ওয়েবসাইট

 

n মুক্তিযুদ্ধ অ্যাপ

http://bit.ly/1lGcOdV

 

n যুদ্ধদলিল অ্যাপ

Htttp://goo.gl/Xo3jpG

 

n একাত্তরের ডায়েরি অ্যাপ

http://bit.ly/1NCajjb

 

n মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

www.molwa.gov.bd

 

n বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ

www.genocidebangladesh.org

 

n মুক্তিযুদ্ধ জাদুঘর

www.liberationwarmuseumbd.org

 

n উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধ

goo.gl/Er367t Ges goo.gl/KSYjfW

 

n বাংলাপিডিয়ায় মুক্তিযুদ্ধ

goo.gl/tdH9SF

 

 

মুক্তিযুদ্ধের গান

 

যুদ্ধের সময় কিছু দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাদেরকে উদ্দীপ্ত রেখেছিল। সুরে ছিল অসীম সাহসের কথা, যুদ্ধজয়ের মন্ত্র, ছিল দেশের প্রতি ভালোবাসার আকুতি। গানগুলো আজও অনুপ্রেরণা জোগায়। যুদ্ধবিজয়ের পর সাফল্যগাথা নিয়েও রচিত হয়েছে অসংখ্য গান।

 

n ‘আমার ও দেশের মাটি’

n ‘বিজয় নিশান’

n ‘জয় বাংলা বাংলার জয়’

n ‘রক্ত দিয়ে নাম’

n ‘শোন একটি মুজিব’

n ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’

n ‘জনতার সংগ্রাম চলবেই চলবেই’

n ‘কারার ওই লৌহ কপাট’

n ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’

n ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’

n ‘এক নদী রক্ত পেরিয়ে’

n ‘এক সাগর রক্তের বিনিময়ে’

n ‘সব ক’টা জানালা খুলে দাও না’

n ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’

n ‘নোঙ্গর তোলো তোলো’

n ‘যশোর রোড’

 

 

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

 

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বেশকিছু সিনেমা নির্মাণ করা হয়েছে। সিনেমাগুলো যে কাউকে অনুপ্রাণিত করবে।

 

n জীবন থেকে নেয়া

n জয় বাংলা

n ওরা ১১ জন

n অরুণোদয়ের অগ্নিসাক্ষী

n রক্তাক্ত বাংলা

n ধীরে বহে মেঘনা

n আবার তোরা মানুষ হ

n আমার জন্মভূমি

n আলোর মিছিল

n একাত্তরের যীশু

n আগুনের পরশমণি

n হাঙ্গর নদীর গ্রেনেড

n অগ্নি বলাকা

n অস্তিত্বে আমার বাংলাদেশ

n মাটির ময়না

n আমার বন্ধু রাশেদ

 

মুক্তিযুদ্ধের গেম

হিরোজ অব ৭১

‘হিরোজ অব ৭১’ গেমটির নির্মাতা পোর্টব্লিস, যার প্রধান প্রোগ্রামার মাশা মুস্তাকিম। এ পর্যন্ত তিনটি পর্ব বের হয়েছে গেমটির। প্রথম পর্বে ছিল একাত্তরের ১৫ সেপ্টেম্বর মধুমতী নদীর পাড়ে শামসু বাহিনী ও পাকিস্তানি ক্যাম্পের সৈন্যদের যুদ্ধ। এরপর আসে ‘হিরোজ অব ৭১ :রিট্যালিয়েশন’। প্রথম ও দ্বিতীয় পর্বের সফলতার পর আসে গেমটির তৃতীয় পর্ব ‘হিরোজ অব ৭১ :মুক্তি ক্যাম্প’। ব্যবহারকারীরা ‘Heroes of 71’ লিখে গুগল প্লে-স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন গেমগুলো।

 

ব্যাটেল অব ৭১

মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার গেম ‘ব্যাটেল অব ৭১’ তৈরি করেছে ওয়াসিইউ টেকনোলজি। ২০১৩ সালে কাজ শুরুর পর ২০১৬ সালের নভেম্বর মাসে গেমটি উন্মুক্ত করা হয়। নির্মাতা প্রতিষ্ঠানটিতে প্রধান ডেভেলপার হিসেবে কাজ করেছেন ফারহান মাহমুদ, প্রধান প্রোগ্রামার মাশরুর মাহমুদ, অ্যানিমেটর সবুজ আল মামুন। ওয়াসিইউ টেকনোলজির তৈরি প্রথম গেমও এটিই। ২০১৬-তে ডিজিটাল ওয়ার্ল্ডে পুরস্কারও অর্জন করে ‘ব্যাটেল অব ৭১’।

 

ম্যাসিভ যুদ্ধ ৭১

‘ম্যাসিভ যুদ্ধ ৭১’ নামের গেমটির মাধ্যমে মুক্তিযুদ্ধের নয় মাসের ইতিহাস তুলে ধরার প্রয়াসে এটি নির্মাণ করেছে ম্যাসিভস্টার। ১৮০ জন মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ শুনে গেমটি সাজানো হয়েছে। ২০১৪ সাল থেকে এই গেমের কাজ চলছে। কয়েকটি পর্ব উন্মুক্ত থাকলেও ২০২১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এটির নির্মাণ ও উন্নয়ন চলতে থাকবে। মুক্তিযুদ্ধের পুরো নয় মাসের ইতিহাস তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে ম্যাসিভস্টার। বাজারে ২০০ টাকা মূল্যে ম্যাসিভ যুদ্ধ ৭১-এর সিডি পাওয়া যাচ্ছে।

 

ওয়ার ৭১

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশবাহিনী প্রথম যে প্রতিরোধ করেছিল, সেটি তুলে ধরা হয়েছে ‘ওয়ার ৭১’ গেমে। এতে মোট ১৬টি লেভেল রয়েছে। গেমারকে মুক্তিযোদ্ধা হয়ে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অস্ত্র, জিপ, গোলাবারুদ, ট্যাংক থেকে শুরু করে পাক হানাদার বাহিনীর সবকিছু ছিনিয়ে নিতে নিতে যুদ্ধকে এগিয়ে নেওয়া যাবে। গেমটি তৈরি করেছে ডিজিটালবি লিমিটেড। রয়েছে ভিআর প্রযুক্তি। গুগল প্লে-স্টোরে ‘War 71 : The First Defence’ লিখে সার্চ করলে গেমটি ডাউনলোড করা যাবে।

 

গেরিলা ৭১

অ্যান্ড্রয়েড প্লাটফর্মের গেম ‘গেরিলা ৭১’-এ মুক্তিযুদ্ধের দুটি দুঃসাহসিক অপারেশন তুলে ধরা হয়েছে। গুগল প্লে-স্টোরে ‘Guerrilla 71’ লিখে সার্চ করলেই এটি পাওয়া যাবে। দেশীয় প্রতিষ্ঠান ওয়েবপার্স এই গেম তৈরি করেছে। শহীদ রুমির সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন হামলার প্রেক্ষাপট নিয়ে ‘অপারেশন ক্র্যাক প্লাটুন’ এবং অপরটি বীরপ্রতীক মোজাম্মেল হকের অভিযান নিয়ে ‘অপারেশন টু কিল মোনায়েম খান’ তুলে ধরা হয়েছে। অন্যান্য গেমের তুলনায় গেমটির গ্রাফিক্স খুব বেশি মানসম্মত না, তবে অনেকেই এটি খেলছেন।