পরিবেশদূষণ :সিরাজদিখানে দুই ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৪

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দুটি ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে। দুপুর ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স আকাশ ব্রিকস ও মেসার্স মামা ভাগনে ব্রিকস নামে দুটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার মোল্লাকান্তি আকাশ ব্রিকসের মালিক শহীদ বাউল ও জসিমউদ্দিনচর এলাকার মামা ভাগনে ব্রিকসের মালিক আব্দুল জলিলকে ৩ লাখ টাকা করে সর্বমোট ৬ লাখ টাকা জরিমানা করেন।