টঙ্গীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৫

গাজীপুরে টঙ্গীতে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক অটোরিকশা চালকের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানাপুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী আমতলী এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক। পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও  চালককে আটক করেছে।