র্যাব ৮-এর অভিযানে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বরিশালের হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সায়েদাবাদ জনপথের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলহাস প্যাদা (২৮) মেহেন্দিগঞ্জ উপজেলার লাল মিয়া প্যাদার ছেলে। ২০১৫ সালের ১৮ মার্চ মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সুজন কাজীকে খুন করে আত্মগোপন করে জুলহাস। পরে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হলে সে আত্মগোপনে ঢাকায় চলে যায় এবং তিন বছর ধরে ঢাকায় অবস্থান করছিল বলে র্যাব বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। র্যাব আরো জানায়, জুলহাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র, গুরুতর জখম ও চুরির মামলাসহ ছয়টি মামলা রুজু ও তিনটি মামলার ওয়ারেন্ট ইস্যু রয়েছে। তাকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
