সুবিধাবঞ্চিতদের মধ্যে ভ্যাসলিন হিলিং প্রজেক্ট

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৭

উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিগত বছরগুলোর মতো এবারও ত্বকের সুস্থতায় পাশে পেয়েছে ইউনিলিভার বাংলাদেশের স্কিন কেয়ার ব্র্যান্ড ভ্যাসলিনকে। শীতের কাটা, ছেঁড়া, পা ফাটা, ঠোঁট ফাটা ইত্যাদি নানান সমস্যাই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ অসুখের কারণ। এমন একটি ভাবনা থেকেই ভ্যাসলিন ২০১৬ সাল থেকে শুরু করে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত এই প্রজেক্টের অংশ হিসেবে ২১ নভেম্বর বগুড়ায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। পাশাপাশি তাদের ত্বক সংক্রান্ত সমস্যা সমাধানে গঠন করা হয় হেলথ ক্যাম্প। সুবিধাবঞ্চিদের ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পরামর্শ দিতে ভ্যাসলিনের পক্ষ থেকে  প্রশিক্ষিত ডাক্তার ও নার্সদের নিযুক্ত করা হয়েছে ক্যাম্পগুলোতে। বিগত বছরের মতো এবারও ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর আয়োজিত এই অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী বিপাশা হায়াত।—প্রেস বিজ্ঞপ্তি