সীতাকুণ্ডে চট্টগ্রামগামী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৭টায় পৌরসভাস্থ সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। তবে ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় পৌরসভাস্থ সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় চট্টগ্রামগামী একটি ট্রাক ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক নিহত হয়। আনুমানিক ৫০ বছর বয়সী এই ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া যায়নি। সে পৌরসদর বাজারে সবজি দিয়ে ফিরছিল। দুর্ঘটনার পর ভ্যানচালকের স্বজনরা মৃতদেহ নিয়ে যায়।
আরো পড়ুন: লিটন গোলাপি বলের রং চিনতে পারছেন না
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায়নি।লোকজনের মুখে শুনে গ্রামের ভিতরে গিয়ে কারো কোন খবর পায়নি।
ইত্তেফাক/এমআরএম
