চ্যানেল আইয়ের প্রতিদিনের জনপ্রিয় একটি অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। এ অনুষ্ঠানটি প্রতিদিন স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হয়। অনুষ্ঠানের আজকের পর্বে অংশ নেবেন ইকবাল বাহার চৌধুরী এবং জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান নান্টু জানান, ফেরদৌস আরা এবং সুর সপ্তকের আরো দু’জন শিল্পীকে নিয়ে আগামীকাল প্রচারিতব্য পর্বেও তিনি অংশ নেবেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
