জনগণের উন্নয়ন করতে পারলে শান্তি পাই -------এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০০

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুরের উন্নয়ন করে আগামী নির্বাচনে জনগণের ভোটে এমপি নির্বাচিত হব ইনশাআল্লাহ।  শুক্রবার সদরপুরের সদর ইউনিয়নের চৌদ্দরশি খালের ওপর প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ত্রাণের সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় খলিল বেপারীর বাড়িতে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি জনগণকে নিয়ে রাজনীতি করি। জনগণের উন্নয়ন করতে পারলে শান্তি পাই। জনগণের উন্নয়ন করতে হলে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে, স্বাধীনতার পর আর কোনো সরকার তা করতে পারেনি।’

সদরপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুরের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান প্রমুখ।