কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বেতবাড়ী এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
বিজিবি খারনই বিওপির নায়েব সুবেদার মো. মাহতাব উদ্দিনের নেতৃত্বে টহল দল বৃহস্পতিবার উপজেলার খারনই ইউনিয়নের বেতবাড়ী এলাকায় দুই মোটরসাইকেল আরোহী যুবককে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও তাদের ব্যবহূত মোটরসাইকেল ও দুইটি মোবাইল জব্দ করা হয়। আটককৃতদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।
