দৌলতপুরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০৭

উপজেলার প্রাগপুর ইউপির গরুড়া গ্রামের গাছ থেকে তাউশ নামের এক সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি গরুড়া ঠাকুরপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। শুক্রবার সকালে তাউশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কে বা কারা তাউশকে শ্বাসরোধে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল বলে স্বজনদের দাবি।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।