মীর্জাগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০৮

মীর্জাগঞ্জে শুক্রবার সকাল ৯টার দিকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম দোলনচাঁপা (১৫)। শিশুকাল থেকেই সে মীর্জাগঞ্জ উপজেলার মীর্জাগঞ্জ গ্রামে তার নানা ছত্তার হাওলাদারের বাড়িতে বসবাস করত।

শুক্রবার সকালে নানার ঘরের আড়া থেকে দোলনচাঁপার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, কিশোরী দোলনচাঁপার আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।