চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। দেলোয়ার হোসেন জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের মৃত আদিল উদ্দীনের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাটাপোল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহতের ছোটো ছেলে খাইরুল ইসলাম লাশ শনাক্ত করে জানান, তার পিতা কবিরাজি করতেন। তিনি সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন। দর্শনায় এসে তিনি ট্রেনে কাটা পড়েন। দর্শনা জিআরপির এসআই জিয়াউর রহমান জানান, দেলোয়ার হোসেন রেল স্টেশনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
