ইরাকে বিক্ষোভ অব্যাহত পুলিশের হামলায় নিহত তিন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০০:৩৩

ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। গতকালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় তিন জন নিহত হয়েছেন। দুই জন গুলিতে এবং একজন রাবার বুলেটের আঘাতে মারা গেছেন। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ব্রিজের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ গুলি চালায়। এ সময় আহত হয়েছেন অন্তত ২৭ বিক্ষোভকারী। এদিকে নির্বাচনি সংস্কারের দাবি জানিয়েছেন শিয়া নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি।—আল জাজিরা