চট্টগ্রামে হিযবুত তাহরীর শীর্ষনেতাসহ কয়েকজন আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০৯:২০

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক শীর্ষস্থানীয় নেতাসহ কয়েকজন সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্নস্থানে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আব্দুর রউফের নেতৃত্ব জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে তাদের আটক হয়।

অভিযানের বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, নগরজুড়ে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। রাত ১টা পর্যন্ত হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ কয়েকজন সদস্য ধরা পড়েছেন। অভিযানে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রাতের আঁধারে বৃদ্ধাকে রাস্তায় ফেলে গেল স্বজনরা

অভিযানের বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বিস্তারিত জানাবেন বলেও জানান ওসি মহসীন।

ইত্তেফাক/এসি