রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:২৮

রাজশাহীতে শুক্রবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সোহাগ (৩২)। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারী মৃত রঞ্জিতের ছেলে। রাজশাহী জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, সন্ধ্যা সাতটার দিকে সোহাগ রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনের ধারে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।