‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২০:৩০

তারুণ্যের উন্মাদনায় প্রগ্রেসিভ মেটালের উল্লাসে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের ব্যান্ড সংগীতের জগতে জনপ্রিয় নাম আর্টসেল।  

দলটি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এই উদযাপনকে কেন্দ্র করে আগামী ২৪ ডিসেম্বর এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড আয়োজন করতে যাচ্ছে টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম শিরোনামে একটি কনসার্ট। সম্প্রতি আর্টসেল ও এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম আয়োজনের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। আয়োজকরা আশা করছেন, টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজমের মাধ্যমে বাংলাদেশে আউটডোর মেটাল কনসার্টের নতুন সূচনা হবে। এরইমধ্যে এই কনসার্ট  আয়োজনের কাজ অনেকাংশই সম্পন্ন হয়েছে। শিগগিরি এই কনসার্টের টিকেট টিকেটিং ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

আর্টসেল ছাড়াও এ আয়োজনে নতুন প্রজন্মের বিভিন্ন ব্যান্ডদলের সঙ্গে বিখ্যাত সব ব্যান্ড অংশগ্রহণ করবে।