মিরসরাইয়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:২০

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিচতালুক এলাকা থেকে মো. ফজলুল হক (৩৪) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সে এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র।

মিরসরাই থানার ওসি জাহিদুল কবির ইত্তেফাককে জানান, ফজলুল হক এলাকায় ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। তার বিরুদ্ধে থানায় তিনটি ডাকাতির মামলা রয়েছে। ডাকাত সদস্যদের মধ্যে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।