পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার দেশের পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৮ দশমিক ৪৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৮ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ৫ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৪৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২১ কোটি টাকার। ডিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—বিকন ফার্মা, ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইনসিওরেন্স, গ্রামীণ ফোন লি., ভিএফএস থ্রেড, বিবিএস কেব্লস, এশিয়া ইনসিওরেন্স, সিলভা ফার্মাসিউটিক্যাল, বিএসসিসিএল ও কাট্টালী টেক্সটাইল। 

মূল্য বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ন্যাশনাল ফিড মিল, অ্যাপেক্স ট্যানারি, সায়হাম টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, সিলভা ফার্মাসিউটিক্যাল, ইয়াকিন পলিমার, তসরিফা  ইন্ডস্ট্রিজ, দেশ গার্মেন্টস ও  আমান কটন। অন্যদিকে ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—সাফকো স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট, মেঘনা কনডেন্সড মিল্ক, জিল বাংলা সুগার মিল্ক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিএপিএম বিডিবিএল মি. ফা., শ্যামপুর সুগার মিল, আইসিবি ইসলামি ব্যাংক লি., প্রিমিয়ার সিমেন্ট ও গ্রামীণ ফোন লি.।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫২ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে ১৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম। বৃহস্পতিবার সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।