বরিশালে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঐ ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুজন সিকদার ঐ উপজেলার পাতারহাট এলাকার ধলু সিকদারের ছেলে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে
সড়কে শৃঙ্খলা ফেরানোর লড়াইয়ে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ গাড়ি আটকসহ প্রায় ৩ কোটি টাকা জরিমানা আদায় করেছে। গত ১০ মাসে আটকের তালিকায় মোটরসাইকেলই প্রায় ৮০ শতাংশ।
