চালকের আসনে নিউজিল্যান্ড

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪

ওপেনার টম ল্যাথামের অনবদ্য সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে লিড নিলো স্বাগতিক নিউজিল্যান্ড। লাথামের ১২১ রানের উপর ভর করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩১১ রান করেছে ব্ল্যাক ক্যাপরা । ফলে ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে এগিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে লিডটা আর কতদূর এগিয়ে নিতে পারে নিউজিল্যান্ড— এবার সেটাই দেখার ব্যাপার। এর আগে প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৭৫ রান করেছিল শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে পোড়ান টম ল্যাথাম। দিন শেষে তিনি অপরাজিত ১২১ রানে। অধিনায়ক কেন উইলিয়ামসনও গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। ধনঞ্জয়া ডি সিলভার বলে আউট হওয়ার আগে তিনি করেছেন ৯১ রান। তার ইনিংসে ছিল ১০টি চার। সেঞ্চুরি করা ল্যাথামের সাথে ৫০ রান নিয়ে অপরাজিত আছেন রস টেইলর।