ডিআর কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত ২৫

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:১৮

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি বিমান দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। গতকাল গোমা শহরের বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। স্থানীয় বিমান পরিচালনা কোম্পানি বিজি বি জানিয়েছে, এটি বেনি শহরের দিকে যাচ্ছিল। ছোট বিমানে মাত্র ১৮ জন আরোহী ছিলেন। এদের মধ্যে একজন ক্রুসহ দুইজন বেঁচে গেছেন। বিমানের ১৬ আরোহীসহ রাস্তায় চলাফেরা করা ৯ জনের প্রাণ গেছে। —বিবিসি