স্পোর্টস রিপোর্টার
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস (পুরুষ ও মহিলা) হ্যান্ডবলে গতকাল পুরুষ বিভাগে
আনসার ৩৭-২৬ গোলে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে এবং বিজিবি ২৪-২০ গোলে পুলিশকে হারায়। মহিলা বিভাগে ফাইনালে উঠেছে আনসার ও বিজেএমসি। আনসার ৩৪-১৮ গোলে জামালপুর স্পোর্টস একাডেমীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বিজেএমসি ৩৭-২১ গোলে পুলিশকে হারায়। আজ পুরুষ বিভাগে ২টায় বিজিবি ও নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এবং বিকাল সাড়ে ৩টায় পুলিশ হ্যান্ডবল ক্লাব ও কোয়ান্টাম ফাউন্ডেশন মুখোমুখি হবে।
