রংপুর মহানগরীতে কলেজছাত্রী দিবাকে অপহরণ করা সময় মাইক্রোবাসসহ চার অপহরনকারীকে আটক করেছে পথচারীরা। ঘটনাটি ঘটেছে মহানগরীর কামাল কাছনা এলাকায়। অপহরণ চেষ্টার শিকার ওই কিশোরীত দায়ের করা মামলায় আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন রংপুর মেট্রেপলিটন কোতয়ালী থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহানগরীর কামালকাছনা এলাকা থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ চার অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে অপহৃতার দায়ের করা মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্লাস শেষে বাড়ি ফেরার সময় রবিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর কামালকাছনা এলাকা থেকে রংপুর সরকারি নার্সিং কলেজের ছাত্রী দিবাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাচ্ছিল ৪ অপহরণকারী। এ সময় মাইক্রোবাসের জানালা খুলে দিবা চিৎকার করে। তার চিৎকার শুনে স্থানীয় ক’জন যুবক মোটরসাইকেলে তাড়া করে মাইক্রোবাসটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ অপহরণ চেষ্টার শিকার দিবাকে উদ্ধার ও মাইক্রোবাসসহ চারজন অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, রংপুর মহানগরীর গণেশপুর এলাকার নাজমুল, আরিফুল, জনি ও লাবলু। আটকৃত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের হলে সোমবার এই মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
ইত্তেফাক/জেডএইচডি
