স্পোর্টস ডেস্ক
স্বাগতিক হিসেবে আল সাদের ক্লাব বিশ্বকাপ খেলাটা নিশ্চিতই ছিল। গুেল মে মাস থেকে শুরু করে চলতি মাসের শুরুতে নির্ধারিত হয়ে গিয়েছিল ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, কনকাকাফ অঞ্চলের চ্যামিপয়নও। যেখানে নিশ্চিত হয়েছিল লিভারপুল, এস্পেরান্স, হেইংঘেন আর মন্তেরির ক্লাব বিশ্বকাপ খেলা। অপেক্ষা ছিল কেবল এশিয়া আর কনমেবল অঞ্চলের চ্যামিপয়নের। সেটাও শেষ হয়েছে এই সপ্তাহে। এএফসি থেকে আল হিলাল আর কনমেবল থেকে টুর্নামেন্টে এসেছে ফ্ল্যামেঙ্গো। সাত দলের এই টুর্নামেন্ট আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে।
