বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক্স এর ২৫তম বার্ষিক সাধারণ সভা বিএবি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিএবি’র ভাইস চেয়ারম্যান ও মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক শহিদুল আহসানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন
০০০
এসিআই ফর্মুলেশনস্ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কোমপানির চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩০শে জুন ২০১৮ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন হয়। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মূয়ীদ চৌধুরীসহ অন্য পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন
০০০
ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৪৪তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান শিব্বির মাহমুদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. সালেহ্সহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০
রেনাটা লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবিরসহ অন্য পরিচালকরা। সভায় লভ্যাংশ হিসাবে ৯৫% নগদ এবং ১৫% বোনাস শেয়ার অনুমোদন হয়
