পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফোরলাইন সড়কের চর ফরিদ ফসিল ফিলিং স্টেশনের সামনে থেকে র্যাব অভিযান চালিয়ে ৯ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় র্যাব-৭ এ অভিযান চালায়। গ্রেফতার আসামির নাম মো. জনাব আলী, সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাবনাপুর এলাকার হায়দার আলীর পুত্র।
