৯ কোটি টাকা আত্মসাত্
চট্টগ্রাম অফিস
যন্ত্রপাতি কেনার নাম করে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকালে দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
দুদকের উপপরিচালক লুত্ফুল কবির চন্দন গতকাল ইত্তেফাককে বলেন, ৯ কোটি ১৫ লাখ টাকার যন্ত্রপাতি কেনার নামে এসব অর্থ আত্মসাত্ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানসহ মোট সাত জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
