ইত্তেফাক রিপোর্ট
বেশ কিছুদিন ধরেই শেয়ারবাজারে মন্দাভাব চলছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এর মধ্যে ফেস ভ্যালুর নিচে নেমে গেছে ২৬ কোম্পানির শেয়ার দর। যে সব কোম্পানি শেয়ার দর ফেস ভেলুর নিচে অবস্থান করছে সেগুলো হচ্ছে- ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সা, জিবিবি পাওয়ারের দর ৯ টাকা ৬০ পয়সা, প্রাইম ফাইন্যান্সের ৯ টাকা ৩০ পয়সা, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৯ টাকা ২০ পয়সা, আরএন স্পিনিং ৮ টাকা ৮০ পয়সা, ন্যাশনাল ব্যাংক ৮ টাকা ৮০ পয়সা, প্রিমিয়ার লিজিংয়ের ৮ টাকা ৭০ পয়সা, মেট্রো স্পিনিংয়ের ৮ টাকা ১০ পয়সা, অ্যাপোলো ইস্পাত ৭ টাকা ৮০ পয়সা, ম্যাকসন স্পিনিং ৭ টাকা ৭০ পয়সা, বেক্সিমকো সিনথেটিক্স ৬ টাকা ৯০ পয়সা, কেয়া কসমেটিকস ৬ টাকা ৮০ পয়সা, ডেল্টা স্পিনিং ৬ টাকা ৩০ পয়সা, জেনারেশন নেক্সট ৬ টাকা ২০ পয়সা, তাল্লু স্পিনিং ৫ টাকা ৭০ পয়সা, ঢাকা ডাইং ৫ টাকা ৫০ পয়সা, ফাস্ট ফাইন্যান্স ৫ টাকা ৪০ পয়সা, ফারইস্ট ফাইন্যান্স ৫ টাকা ৩০ পয়সা, বিআইএফসি ৫ টাকা ৩০ পয়সা, তুং হাই নিটিং ৫ টাকা ২০ পয়সা, পিপলস লিজিং ৫ টাকা, ফ্যামিলি টেক্স ৫ টাকা, আইসিবি ইসলামী ব্যাংক ৪ টাকা ১০ পয়সা, সি অ্যান্ড এ টেক্স ৪ টাকা, ইউনাইটেড এয়ার ২ টাকা ৮০ পয়সা। এছাড়া কয়েকটি ব্যাংকসহ বেশি কিছু কোম্পানির দর ফেস ভ্যালুর কাছাকাছি বেচাকেনা হচ্ছে। বাজারে নেতিবাচক ধারা অব্যাহত থাকলে যেকোনো সময় এসব প্রতিষ্ঠানের শেয়ার দরও ফেস ভ্যালুর নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
