খুলনা অফিস
খুলনায় স্ত্রী তাসলিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী হযরত আলী তরফদারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হযরত আলী তরফদার কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের মৃত বাবর আলী তরফদারের ছেলে।
