জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব মুখর পরিবেশে বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিভাদনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখান থেকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ বাক্য উচ্চারিত হয়।
পরে সকাল সাড়ে ৮টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের উদ্বোধন করেন। কুচকাওয়াজে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়।
আরো পড়ুন: মঠবাড়িয়ায় ১০০০ ফুট দৈর্ঘ্যের লাল সবুজ পতাকার শোভাযাত্রা
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শারমনি আখতার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেদৌস লিপি, থানার ওসি নাসির উদ্দিন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতীক দল ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধিরা।
এ ছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইত্তেফাক/বিএএফ
