বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকচাপায় পড়ে অপর ট্রাকের চালক সারাফত হোসেন (২৫) নিহত হয়েছেন। এ সময় ওই ট্রাকের দুইজন সহকারী আহত হন। রোববার গভীর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক সারাফত হোসেন নড়াইল জেলা সদরের বাসিন্দা। আহতরা হলেন- মনিরুল ইসলাম (২৫) ও শরীফ মিয়া (৩৫)। তাদের বাড়ি নড়াইল ও সাতক্ষীরা জেলায়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মাসুদ সরদার জানান, রোববার গভীর রাতে ট্রাক চালক সারাফত ও তার দুই সহকারী তাদের গাড়ীর ফেটে যাওয়া টায়ার ঠিক করছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে সারাফাত সারাফত ঘটনাস্থলেই মারা যান এবং তার দুই সহকারী গুরুতর আহত। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছে নিহত ট্রাক চালক সারাফতের মরদেহ এবং তার দুই সহকারীকে উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাটাখালী থানার এসআই মলয়েন্দ্র নাথ রায় বলেন, নিহত ট্রাক চালক সারাফত হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
