আর্টিলারি রেজিমেন্টের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ২০১৮-২ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার চট্টগ্রামস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (এসিঅ্যান্ডএস) এর ‘শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে’ অনুষ্ঠিত হয়।

জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এসএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ, হালিশহর চট্টগ্রামের সকল স্তরের সামরিক সদস্যগণ ও তাদের পরিবারবর্গ, নবীন সৈনিকের অভিভাবকগণসহ বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্যারেড উপভোগ করেন।

উল্লেখ্য, আর্টিলারি রেজিমেন্টের ২০১৮-২ রিক্রুট ব্যাচের সৈনিক (গানার ফিল্ড) মোঃ আব্দুল্লাহ সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ নবীন সৈনিক হিসেবে বিবেচিত হন। এছাড়াও ২০১৮-২ ব্যাচের মুশফিক প্রশিক্ষণ ব্যাটারী শ্রেষ্ঠ ব্যাটারী হিসেবে নির্বাচিত হন।