সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল পরিদর্শন ব্যবস্থা শুভ এর উদ্বোধন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

সম্প্রতি রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল পরিদর্শন ব্যবস্থা (ই-মনিটরিং) শুভ এর উদ্বোধন ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, সেভ দ্য চিলড্রেনের শিক্ষা সেক্টরের পরিচালক বুশরা জুলফিকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেন, শিক্ষা কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণে কাগজবিহীন বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা ই-মনিটরিং যুগান্তকারী ভূমিকা পালন করবে। এতে করে বিদ্যালয় পরিদর্শন ও পর্যবেক্ষণে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি