ফিন্যান্স ও ব্যাংকিং
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা
প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক (ক,খ) প্রশ্ন উত্তরসহ দেয়া হলো।
৪১। মূলধন বাজেটিংয়ে কী পর্যালোচনা করা হয়?
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে ভবিষ্যতে যে লাভ-ক্ষতি হবে তার পর্যালোচনা করা হয়।
৪২। ঋণ কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদে ঘাটতি হলে বাহ্যিক উত্স থেকে অর্থ সংগ্রহ করাকে ঋণ বলে।
৪৩। ঋণপত্রের সুবিধা কী?
উত্তর: ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের প্রধান সুবিধা হলো ঋণপত্রের যে সুদের হার উল্লেখ থাকে দীর্ঘমেয়াদে সেই সুদের হার স্থির থাকে ও পূর্বনির্ধারিত থাকে। ফলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থায়ন পরিকল্পনা করতে পারে।
৪৪। সম্পত্তি লিজ গ্রহণের জন্য লিজিং কোম্পানিকে কী প্রদান করতে হয়?
উত্তর: নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করতে হয়।
৪৫। লিজিং কোম্পানিকে ভাড়া প্রদান করে কে?
উত্তর: লিজ গ্রহীতা বা লিজ গ্রহণকারী।
৪৬। লিজিং বলতে কী বোঝায়? অথবা লিজিং সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি হল লিজিং। একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে কোনো সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জন করাকে লিজিং বলে।
৪৭। লিজিংকে দীর্ঘমেয়াদি অর্থায়নের উত্স বলা হয় কেন?
উত্তর: বহিস্থ তহবিলের দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি উত্স হল লিজিং। লিজিংয়ের ফলে কারবার প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি ঋণ নেবার প্রয়োজন হয় না অথবা সঞ্চিতি তহবিলও ব্যবহারের প্রয়োজন হয় না। এই কারণে লিজিংকে দীর্ঘমেয়াদি অর্থায়নের উত্স বলা হয়।
৪৮। তহবিলের উত্স নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করা হয়?
উত্তর: তহবিলের উত্স নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন উেসর মধ্যে সুবিধা-অসুবিধা বিচার-বিশ্লেষণ, তহবিল সংগ্রহের খরচ প্রতিষ্ঠানের প্রকৃতি, তহবিলের প্রয়োজনের ধরণ ও উদ্দেশ্য ইত্যাদি বিবেচনা করা প্রয়োজন।
৪৯। অর্থের সময়মূল্য কী?
উত্তর: সময়ের সাথে সাথে অর্থের মূল্যমানের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে।
এখনকার ১০০ টাকা আর তাকে ৫ বছর পরের ১০০ টাকা সমান নয়। এখনকার ১০০ টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারনা।
৫০। ভবিষ্যত্ মূল্য কী?
উত্তর: আজকের জমাকৃত অর্থের ভবিষ্যত্ মূল্যই হল ভবিষ্যত্ মূল্য। ধরা যাক আজ ABC ব্যাংকে ১০% সুদে ১০০ টাকা জমা রাখা হল, ১ বছর পর মোট অর্থ পাওয়া যাবে ১১০ টাকা। এই ১১০ টাকাই বর্তমান ১০০ টাকার ভবিষ্যত্ মূল্য।
৫১। বর্তমান মূল্য কী?
উত্তর: ভবিষ্যত্ এ প্রাপ্ত অর্থের বর্তমান মূল্যই অর্থের বর্তমান মূল্য। ভবিষ্যতে ABC ব্যাংক থেকে ১০% সুদে ১১০ টাকা পাওয়া গেলে ১ বছর পূর্বে তার বর্তমান মূল্য ১০০ টাকা।
৫২। চক্রবৃদ্ধিকরণ ও বাট্টাকরণ কী?
উত্তর: বর্তমান মূল্যের ভবিষ্যত্ মূল্য নির্ধারণ করাই হল চক্রবৃদ্ধিকরণ।
৫৩। এন্যুইটি/বার্ষিক বৃত্তি বা ভোক্তা ঋণ কী?
উত্তর: ব্যাংক থেকে যোগ্য পণ্য যেমন- গাড়ি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি ক্রয় করার জন্য যে ঋণ দেয়া হয় তাকে ভোক্তা ঋণ বলে। এ ধরনের ঋণ পলিসিতে একটা মোট অংকের অর্থ ঋণ হিসাবে বর্তমানে গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সমান অংকের কিস্তিতে নিয়মিতভাবে একটি মেয়াদকালের মধ্যে ঋণটি পরিশোধ করা হয়।
৫৪। চক্রবৃদ্ধি সুদ কী?
উত্তর: সুদ ও আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সরল সুদে শুধুমাত্র আসলের উপর সুদ ধার্য করতে হয়। অর্থাত্ ১০% হারে ১০০ টাকায় ১ম বছরে চক্রবৃদ্ধি আকারে ১০ টাকা এবং ২য় বছরে সুদ হবে (১১০ এর ১০%) বা ১১ টাকা।
