সিরাজদিখানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে  উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রিজের উপর এ ঘটনা ঘটে। নিহত অনিক ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার গুয়ালখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা আরেক মোটরসেইকেলে মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত অনিককে কেরাণীগঞ্জের লেবুয়ান হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না: কাদের

শেখরনগর তদন্তকেন্দ্রের এএসআই শহীদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেরে মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত তিন জনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএএম